
স্টাফ রিপোর্টার, কাঁঁথি :- পূর্ব মেদিনীপুরের কাঁথি লোক সভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী পরিতোষ পট্টনায়কের সমর্থনে কাঁথি সেন্ট্রাল বাসষ্ট্যান্ডে পদযাত্রা ও সভা হয় শনিবার বিকেলে।

সভায় পৌরোহিত্য করেন রাজ্যের প্রাক্তন করীগরি শিক্ষা মন্ত্রী চক্রধর মেইকাপ,বক্তব্য রাখেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য,প্রার্থী পরিতোষ পট্টনায়ক, হিমাংশু দাস,আওয়াজ এর সভাপতি মামুদ হোসেন, সি আই টি ইউ র হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, সিপি আইর উত্তম প্রধান, আর এস পি দলের মন্টূ মহাপাত্র ও অশ্বিনী জানা,১২ জুলাই কমিটির অতুল্য সুন্দর উকিল প্রমুখ।

সকলে বক্ত্যবে কেন্দ্রে মোদি সরকারের অনুন্নয় ও বিভাজনের সংকীর্ণ নীতির বি্রুদ্বে এবং রাজ্য সরকারের স্বৈরাচারীতাওস্বজন পোষণের বিরুদ্ধে কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে বামফ্রন্ট প্রার্থী পরিতোষ পট্টনায়কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
