
স্টাফ রিপোর্টার , কাাঁথি : দেশপ্রান ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতের মুকুন্দপুর, চৌধুরীবাড়,বসন্তিয়া রাসমঞ্চ,বসন্তিয়া মক্তব,গোবিন্দ বেরাবাড় প্রভৃতি এলাকায় বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়েকের সমর্থনে সি,পি,অাই,এম-এর উদ্যোগে জনসংযোগ যাত্রা অায়োজিত হয় রবিবার।

বিভিন্ন স্হানে কর্মীবৈঠক ও অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সি,পি,অাই,এম নেতা মামুদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মামুদ হোসেন বলেন পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক,উচ্চমাধ্যমিক সহ অনান্য পরীক্ষায় রাজ্যের মধ্যে বছরের পর বছর শীর্ষস্হান অধিকার করে।অথচ “বিদ্যাসাগরের মেদিনীপুর ভাকুতেলে ভরপুর।”রাজ্যে ঋণের পরিমান প্রায় ৪ লক্ষ কোটি ।রাজশ্ব অাদায় করতে গ্রামে গ্রামে মদ দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে।অাবগারী রাজশ্ব অাদায়ে রাজ্যে পূর্ব মেদিনীপুর প্রথম।পূর্ব মেদিনীপুরে ৪৬৭ টি উচ্চ মাধ্যমিক,১৮৭ টি মাধ্যমিক,৩৫৯ টি অাপার প্রাইমারী স্কুলের ক্ষেত্রে( এগরার কয়েকটি স্কুল বাদে) তৃনমূল কংগ্রসের গোষ্ঠী দ্বন্দ্বের কারনে পরিচালন সমিতি গঠিত হয় নি।

এক এক জন এস,অাই এস(অবর বিদ্যালয় পরিদর্শক) ২০-২৫ টা করে স্কুলের প্রশাসকের ভূমিকা পালন করছেন।অাসলে তৃনমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।এসবের প্রতিবাদে বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়েক কে জয়যুক্ত করার অাহ্বান জানান মামুদ হোসেন।
