স্টাফ রিপোর্টার, কাাঁথি : দেশপ্রাণ ব্লকের দক্ষিণ আড়িয়া,রসলপুর, পূর্ব অামতলিয়া, উত্তর আমতলিয়া সহ বিভিন্ন এলাকায় বামফ্রট প্রার্থীর সমর্থনে প্রচারাভিযান ও কর্মীবৈঠক অায়োজিত হয় সোমবার।নেতৃত্ব দেন সি,পি,আই, এম নেতা মামুদ হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ। মামুদ হোসেন তাঁর বক্তব্যে রসলপুর নদীর উপরে খেজুরীর সঙ্গে সংযোগকারী সেতু নির্মানের দাবী পূরণে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের নিষ্কৃিয়তার তীব্র সমালোচনা করেন।পূর্ব অামতলিয়া এলাকায় নদীভাঙনের সমস্যার স্হায়ী সমাধানের বিষয়টি অাজও উপেক্ষিত।ভোট ব‍্যাঙ্কের জন্য পাইয়ে দেওয়ার রাজনীতি নিয়ে ব্যস্ত তৃনমূল ।স্হায়ী সম্পদ বা বেকার সমস্যা সমাধানের কোন উদ্যোগই নেয়নি তারা । অপরপক্ষে বি,জে পি উন্নয়নের পরিবর্তে ধর্মীয়মেরুকরনের রাজনীতিতে ব্যস্ত।তৃণমূল কংগ্রেস প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িক মেরুকরনে অারও মদত যোগাচ্ছে।কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে বামফ্রট প্রার্থী পরিতোষ পট্টনায়েক কে জয়যুক্ত করার অাহ্বান জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *