
গৌরীশংকর মহাপাত্র, এগরা : শেখ বাবুজান ,শেখ ইনতাজ,সামসুল খান, জয়নাল মল্লিক, শেখ মঞ্জুরা দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে নাম লেখায় বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে।

২৮এপ্রিল রবিবার এগরা পৌরসভার ৮নং ওযার্ডের পুরুষোত্তমপু্রে দলীয় প্রার্থী ডা মানস ভূঞ্যার সমর্থনেএক কর্মী সভায় তা্রা বিধায়ক সমরেশ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে ঘরে ফিরলেন। প্রলোভনে দল ছেড়া যে ভুল করেছেন তা বুঝতে পেরেই দ্রুত প্রত্যাবর্তনের সিদ্ধান্ত।পুরোনো ঘরে ফিরে যে কৌলিন্য রক্ষা করলেন তা বলাই ভাল। মহতী পর্বে বিধায়কের সঙ্গে পৌরপ্রধান শংকর বেরা, ওয়ার্ড কাউন্সিলর সালেহা বিবি, দলের শহর মাইনরিটি সেলের সভাপতি সেখ লিয়াকৎ মল্লিক ,ওয়ার্ড সভাপতি নাসির খান, তাহের মল্লিক,সেশ সুরজ আলি, প্রমুখ।

বিধায়ক তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নে তৃণমূল সরকা্রের অবদান তুলে ধরেন।সংখ্যালঘু মানুষের কল্যাণে মাইনরিটি কলারশীপ থেকে বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন এবং মোদি সরকারের মিথ্যা চার ও সংকীর্ণ বিভাজন নীতির তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার এবং গত বারের চেয়ে ডা মানস ভূঞ্যাকে আরও বেশী ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উদয় পাল।
