
গৌরীশংকর মহাপাত্র,শুভম সিং ও সঞ্জীব আচার্য্য,এগরা-পটাশপুর : আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাঁথি কেন্দ্রের প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে পটাশপুর -২ ব্লকের পঁচেট পঞ্চায়েতের গোবর্ধনপুর প্রাথমিক বিদ্যালয় পার্শস্থ মাঠে তৃণমূল কংগ্ৰেসের সংখ্যালঘু সেলের ডাকে বিশাল জনসভা হয় সোমবার। মুখ্যবক্তা রাজ্যের গ্ৰন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধূরী, সংখ্যালঘু কল্যাণে তৃণমূল সরকারের মাইনরিটি স্কলারশিপ সহএকগুচ্ছ গণমুখী প্রকল্প এবং কৃষক, শ্রমিক , ছাত্র,যুব সমাজের কল্যাণে, ও শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যাবস্থার উন্নতিতে সরকার কিভাবে পাশে দাঁড়িয়েছে তার উল্লেখ করেন।

তিনি বলেন সিপিএমকে কাছ থেকে দেখেছি,নন্দীগ্ৰামের আন্দোলনের শরিক ছিলাম, মানুষ তাদের বিদায় দিয়েছে,তাদের লাল জামা ছেড়ে একদল গেরুয়া জামা গায়ে চাপিয়েছে ।লাভের লাভ কিছু হবে না ভায়েরা কাকে ভোট দেবে ঠিক করে ফেলেছে ,২৩মে লখবেন আমারা ৪২আসন জিতেছি। কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে বলেন কেন্দ্রে একটা মিথ্যা বাদী, ধাপ্পা বাজের সরকার চলছে।মানুষের সম্পর্কে সীমারেখা টেনে সম্প্রীতি নষ্টের খেলা খেলছে। এদের জন্য দেশ, সংবিধান ও গনতন্ত্র বিপন্ন, পাঁচটা বছরে মিথ্যা প্রতিশ্রুতি ,ধাপ্প,মানুষের সমস্যা তৈরী ছাড়া কল্যাণের কাজ কিছুই করেনি।১২ মে এদের হটাতে হবে। দেশ থেকে বিজেপি হটাতে সংখ্যালঘু সকলক ভাইকে মাঠে নামার পরামর্শ দেন। কেন্দ্রে নির্ণয়ক শক্তি নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই তার হাত শক্তকরতে একেন্দ্র থেকে শিশির বাবুকে জয়যুক্ত করুন।উপস্থিত রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর এলাকার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তা স্মরণ করিয়ে বর্তমান সরকারের হাত শক্তিশালী করতে প্রার্থী শিশির অধিকারীকে জয়ী করার আহ্বান জানান।
বক্তব্যে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস তিনলক্ষাধিক ভোটের ব্যাবধানে শিশির বাবুকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার কথা বলেন। বক্তব্য রাখেন দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ ও ব্লক সমবায় সেলের সভাপতি তথা প্রক্তন উপপ্রধান দূর্গাপদ পাহাড়ী। ছিলেন প্রধান জ্যোৎস্না পট্টনায়,উপ প্রধান প্রনব কর, সংখ্যালঘু সেলের শেখ খালেক, প্রক্তন প্রধান নাজিবুর মল্লিক, মুকু লেসুর রহমান ,প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তাপস বেরাপ্রমুখ।সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন সদস্য শেখ ইয়াসিন।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় আঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নীলমাধব অধিকারী। সভায় ব্যাপক উপস্থিতি সিংহভাগ ছিল মহিলা।
