
প্রদীপ কুুুমার মাইতি , নন্দকুুমার : সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর নন্দকুমারে ভোট প্রচার ও জনসংযোগ করলেন সোমবার। বিকেলে নন্দকুমার বাজার এলাকা থেকে পদযাত্রা শ্রীধরপুর, কোলসর, ব্যাবর্তা ঘুরে নন্দকুমারে দলীয় কার্যালয়ে শেষ করেন। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধার্থ নস্কর বলেন, “রাজ্যজুড়ে অনেক রকম ভাবে আমাদের হায়রানের চেষ্টা হচ্ছে,এর উত্তর সাধারণ মানুষ দেবে। প্রার্থীদের মারা হচ্ছে, জেরা করা হচ্ছে ,আক্রমণ করা হচ্ছে।

গণতান্ত্রিকভাবে লড়াই করার শক্তি যখন শেষ হয়ে যায় তখন এই রকম অনৈতিকভাবে লড়াই করার চেষ্টা হয়। যেভাবেই ওরা লড়ুক, আমরা ও।লড়বো এবং জিতবো।ওদের সমস্ত ডায়লগ ২৩ মে পর্যন্ত চলবে তারপর নিজেরাই পাল্টে নেবে।

বিধানসভায় কংগ্রেস সিপিএম সম্মিলিত ভাবে আমাদের হারাতে পারেনি। আর তৃণমূলের পার্টি না , যে যাত্রা পার্টি চলছে সেটা আর চলবে না। এবারও কেউই পারবে না।” এ দিন কেন্দ্রীয় বাহিনী ও বিগত নির্বাচনগুলোর নিরিখে সামনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ নস্কর বলেন, ” আশা করছি কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ আরো বাড়বে, পাশাপাশি আমাদের কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হচ্ছে। তবে যে ভোট হয়েছে মোটামুটি পরিষ্কার হয়েছে।”
