গৌরীশংকর মহাপাত্র:কাঁথি এগরা:পূর্ব মেদিনীপুর : দেশপ্রাণ ব্লকের দুরমুঠ ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জহওরলাল নেহেরুর ১৩২ তম জন্মদিবস তথা শিশু দিবস উদযাপিত হয় বৃহস্পতিবার। দেশপ্রান ব্লকের দুরমুঠ ব্রাইট স্টার ক্লাবের পক্ষে অায়োজিত অনুষ্ঠানে পণ্ডিত নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।শিশুদিবসের তাৎপর্য ব্যাখা করতে করতে গিয়ে তিনি বলেন শিশুরাই জাতীর ভবিষ্যৎ কিন্তু তারাই অাজ অপুষ্টির শিকার।

    শিশুদের সার্বিক বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ব্যয়বরাদ্দ বাড়ানো প্রয়োজন।পাশাপাশি পণ্ডিত নেহেরুর ধর্মনিরপেক্ষতা র ভাবনাকে বেশী বেশী করে মানুষের কাছে নিয়ে যেতে হবে।সম্প্রীতি, সংহতি ও সৌহার্দের বাতাবরনকে মজবুত করাই অাজকের সময়ের ডাক বলে অভিহিত করেন।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশ্বজিৎ দাস,প্রবীর বেরা,ইকবাল হোসেন,সেক সাত্তার অালি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *