
অরূপ ঘোষ:ঝাড়গ্ৰাম:গ্রামের মধ্যে নেই কোনো অঙ্গনওয়াড়ি স্কুল, ফলে খুদে পড়ুয়াদের ক্লাস নিতে হয় শিক্ষিকাকে গাছের নিচে। কয়েক বছর ধরে এরকম ঘটনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলার বিনপুর -১এর সিন্দুরপুর গ্রামে। অঙ্গনওয়াড়ি না থাকার ফলে খুদে পড়ুয়াদের ক্লাস গাছতলায়, রান্না খাওয়া ও হয় বাইরে। যার ফলে নানা রকম সমস্যা। খুদে পড়ুয়াদের রোদের দিনে ও খুব কষ্ট হয়।

এই নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা ছবি সরেন জানান স্কুলের কাজ ভোটের আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো কমপ্লিট না হওয়ার কারণে আমাদেরকে গাছের নিচে খুদে পড়ুয়াদের পড়াশোনা করাতে হয়। বৃষ্টির দিনে আমরা ক্লাস নিতে পারিনা। তাছাড়া বৃষ্টির দিনে রান্নাও করতে কষ্টদায়ক হয়ে ওঠে। তিনি চান স্কুলটি তাড়াতাড়ি হয়ে উঠুক।
