শুভম সিং:হলদিয়া :পূর্ব মেদিনীপুর : শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রোকেমিক্যালের -২ নম্বর গেটে সামনে থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়এক যুবকের পচাগলা মৃতদেহ । জানা গেছে , এদিন সকাল থেকেই গেটের পাশের থাকা একটি আর্বজনা স্তুপ থেকে হঠাৎই উগ্ৰ পচা গন্ধ বেরোতে থাকে ।

    তারপর গেটে দাঁড়িয়ে ট্রাকের ড্রাইভার ও খালাসীরা আর্বজনাটি পরিস্কার করতে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় । এই ঘটনার খবর ভবানীপুর থানায় পৌঁছলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি কোন ট্রাক ড্রাইভার অথবা খালাসীর । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *