নিজস্ব  সংবাদদাতা : এগরা:পূর্ব মেদিনীপুর: শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ওড়িশাগামী যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে কাঁথি -বেলদা রাজ‍্য সড়কের এগরার ও এস জি নাসিংহোমের কাছে।

 


    জানা গিয়েছে, শনিবার সকালে এগরা থেকে কাঁঁথির দিকেযাচ্ছিল বাসটি। সেই সময় নাসিংহোমের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *