
গৌরীশংকর মহাপাত্র:কাঁথি:পূর্ব মেদিনীপুর :খাগড়াবনী শান্তি সংঘের ৩৭ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দারুয়া লাগাহাট ময়দানে সারাদিন ব্যাপি ৮ দলিয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। সকালে এই খেলার উদ্ধোধন করেন পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, প্রধান অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। লক্ষণীয় দর্শকের উপস্থিতিতে ফাইনালে খাগড়াবনী মিলনী ষ্টার ও দারুয়া ওয়ান ষ্টারের মুখোমুখি লড়াই হয়। ২-০ গোলে জয়লাভ করে খাগড়াবনী মিলনী ষ্টার দারুয়া ওয়ানষ্টারকে হারিয়ে চাম্পিয়ান হয় এবং সুদৃশ্য ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা লাভ করে এবং রানার্স দল ওয়ান ষ্টার সুদৃশ্য ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা লাভ কর। প্রতিযোগিতায় সেরা গোলকিপার মিলনী ষ্টার এর সেক রহজান, ফাইনালে ম্যান অফ দি ম্যাচ ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মিলনী ষ্টার এর ড্যানিয়াল।

খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি ওমর ফারুক। উপস্থিত ছিলেন কাঁথি পৌরপিতা সৌমেন্দু অধিকারি, কাউন্সিলর আলেম আলি খাঁন, জোবেদ আকতার, সেক সাবুল, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, দারুয়া জনকল্যাণ সংঘের সম্পাদক হেরম্ব কুমার দাস প্রমুখ। ক্লাব সম্পাদক আবদুল রহমান(মনি) জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে সারা বছর পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত ফি কোচিং সেন্টার চালু করা হলো। পুরষ্কার বিতরণী শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি খাঁন।
