গৌরীশংকর মহাপাত্র: কাঁথি এগরা:পূর্ব মেদিনীপুর : পটাশপুর-২এর আড়গোয়াল পঞ্চায়েতের জব্দা বিদ‍্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও ইফ কোর যৌথ উদ্যোগে ৬৬তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হয় শুক্রবার।

    ৭৮তম জব্দা রাসমেলার বিদ‍্যাসাগর সাংস্কৃতিক মঞ্চে এলাকার ৫০০প্রগতিশীল কৃষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নিখিল ভারত সমবায় সপ্তাহে মূল ভাবনা “নতুন ভারতে সমবায়ের ভূমিকা”।

      এদিন “সমবায়ের জন্য আইন সক্রিয় করণ” কে সামনে রেখে আলোচনায় রাসায়নিক সার ব্যবহার ধাপে ধাপে কমিয়ে জৈবসার ব‍্যবহারে ব‍্যবহার বাড়ানোর উপরে গুরুত্ব আরোপ করার কথা বলা হয়।

        ছিলেন আড়গোয়াল পঞ্চায়েতের প্রধান মৌমিতা সর্দার পাল,উপ প্রধান অপরেশ সাঁতরা, ইফ কোর রিজিওনাল মেম্বার তথা পল্লীশ্রর সম্পাদক সমবায়ী রৈবত আচার্য্য, ইফ কোর ডি জি এম এন কে কোলে, ইফ কোর পূর্ব মেদিনীপুর জেলার সুমন দাস ও প্রসেঞ্জিৎ সেনগুপ্ত, পটাশপুর -২এর কে পি এস আর ভূঞ‍্যা প্রমুখ। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক। সভায় পৌরোহিত‍্য করেন সংস্থার সভাপতি।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *